আছিয়াকে নিয়ে জামায়াত আমিরের পোস্ট
আছিয়াকে নিয়ে জামায়াত আমিরের পোস্ট ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন মাগুরায় নির্যাতিত শিশুটি মারা গেছে। আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টায় সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকায় শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আছিয়ার বাবা-মায়ের জন্য দোয়া করে এবং ধর্ষকের বিচার দাবি করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি তার ফেসবুক পোস্টে বলেন, শিশু আছিয়া ইতিহাসের করুণ সাক্ষী হয়ে আজ দুপুর ১টার দিকে দুনিয়া ছেড়ে সারা বাংলাদেশকে কাঁদিয়ে চলে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...। আল্লাহ তায়ালা তাকে একান্ত প্রিয় হিসেবে কবুল করুন। জান্নাতে তার জন্য বিশেষ ব্যবস্থা মেহেরবানি করে দান করুন। আরো পড়ুন বাঁচানো গেল না সেই শিশুটিকে আছিয়াকে মৃত্যুর জন্য দায়ীদের বিচার দাবি করে জামায়াত আমির বলেন, মানুষ নামের যে পশুরা তাদের পাশবিক লালসা চরিতার্থ করতে গিয়ে মাসুম শিশুটির জীবনের আলো নিভিয়ে দিল, এ পশুদের কঠিনতম ও সর্বোচ্চ শাস্তি দাবি করছি। সর্বোচ্চ ৯০ দিনের ভেতরে (৯০ কর্ম দিবস নয়) এদের শাস্তি কার্যকর করতে হবে। পরিবারের প্রতি শোক জানিয়ে ...