মেয়ে ধর্ষণের বিচার দেখার আগেই খুন হলেন বাবা
মেয়ে ধর্ষণের বিচার দেখার আগেই খুন হলেন বাবা
বরগুনায় গত ৪ মার্চ রাত ৮টার দিকে অপহরণের পর ধর্ষণের শিকার হয় ১১ বছরের মেয়ে। ধর্ষণের ঘটনায় বাদী হয়ে ৫ মার্চ বরগুনা সদর থানায় মামলা করেন তার বাবা (৩৫)। কিন্তু মেয়ের ধর্ষণের বিচার দেখার আগেই খুন হলেন তিনি। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে বরগুনা সদরের একটি পুকুরপাড়‑সংলগ্ন ঝোঁপ থেকে নির্যাতিত মেয়েটির বাবার মরদেহ উদ্ধার করে বরগুনা পুলিশ। পরে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে মরদেহটি পাঠায় পুলিশ। ভুক্তভোগী পরিবারটি বরগুনা পৌরশহরের বাসিন্দা। নিহতের স্বজনেরা জানান, বাড়ি ফিরতে দেরি করায় ওই যুবকের মোবাইল ফোনে কল দিলে বাড়ির পেছনে পুকুর পাড়ে মোবাইলের আওয়াজ শুনতে পান তাঁরা। পরে সেখানে গিয়ে মরদেহ দেখতে পান। এ সময় মরদেহের পরনের কাপড় ছিল ভেজা, হাতে কামড়ের দাগ ও সারা শরীরে কাদা মাখা ছিল। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
00:01

Comments
Post a Comment