Posts

Showing posts from March, 2025

আছিয়াকে নিয়ে জামায়াত আমিরের পোস্ট

Image
আছিয়াকে নিয়ে জামায়াত আমিরের পোস্ট ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন মাগুরায় নির্যাতিত শিশুটি মারা গেছে। আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টায় সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকায় শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আছিয়ার বাবা-মায়ের জন্য দোয়া করে এবং ধর্ষকের বিচার দাবি করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি তার ফেসবুক পোস্টে বলেন, শিশু আছিয়া ইতিহাসের করুণ সাক্ষী হয়ে আজ দুপুর ১টার দিকে দুনিয়া ছেড়ে সারা বাংলাদেশকে কাঁদিয়ে চলে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...। আল্লাহ তায়ালা তাকে একান্ত প্রিয় হিসেবে কবুল করুন। জান্নাতে তার জন্য বিশেষ ব্যবস্থা মেহেরবানি করে দান করুন। আরো পড়ুন বাঁচানো গেল না সেই শিশুটিকে   আছিয়াকে মৃত্যুর জন্য দায়ীদের বিচার দাবি করে জামায়াত আমির বলেন, মানুষ নামের যে পশুরা তাদের পাশবিক লালসা চরিতার্থ করতে গিয়ে মাসুম শিশুটির জীবনের আলো নিভিয়ে দিল, এ পশুদের কঠিনতম ও সর্বোচ্চ শাস্তি দাবি করছি। সর্বোচ্চ ৯০ দিনের ভেতরে (৯০ কর্ম দিবস নয়) এদের শাস্তি কার্যকর করতে হবে। পরিবারের প্রতি শোক জানিয়ে ...

চুরির অপবাদে যুবককে গাছে বেঁধে নির্যাতনের পর আগুন

Image
চুরির অপবাদে যুবককে গাছে বেঁধে নির্যাতনের পর আগুন মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে যুবককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের পরে শরীরে আগুন ধরিয়ে দেওয়া অভিযোগ পাওয়া গেছে। প্রাণভিক্ষা চেয়েও রেহাই মিলেনি ছেলেটির। মধ্যযুগীয় কায়দার এমন নির্যাতনের ঘটনা ঘটেছে হবিগঞ্জের বাহুবল উপজেলায়। নির্যাতনের ছবি ও ভিডিও করে ছড়িয়ে দেওয়া হয়েছে ফেসবুকে।  এই ঘটনার শিকার জাহেদ মিয়া বৃহস্পতিবার (১৩ মার্চ) হবিগঞ্জ আদালতে নির্যাতনকারী ১৩ জনের নামে মামলা করেছেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহেদ আলী মামলাটি আমলে নিয়ে বাহুবল থানার ওসিকে এফআইআর করার আদেশ দিয়েছেন। নির্যাতনের শিকার জাহেদ মিয়া (২৮) হবিগঞ্জ সদর উপজেলার বনদক্ষিণ গ্রামের ইউসুফ আলীর ছেলে। স্থানীয়রা জানায়, গ্রামের আবদুল কাইয়ুমের বাড়ি থেকে দুটি মোবাইল ফোন চুরি হয়।  এরপর সন্দেভাজন হিসেবে একই উপজেলার তারাপাশা গ্রামের কিম্মত আলীর ছেলে শহীদুল মিয়াকে (৩০) আটক করে পেটানো হয়। পরে বনদক্ষিণ গ্রামের জাহেদ মিয়াকে ডেকে নিয়ে নির্যাতন করা হয়। এক পর্যায়ে গাছের সঙ্গে বেঁধে তার শরীরে পেট্রল দিয়ে দেওয়া হয় আগুন। এ সময় চুরির দায় স্বীকার করতে চাপ দেওয়া হলে জাহেদ তা অস্বীকার করেন। নির...

আগামীকাল থেকে বন্ধ হচ্ছে পর্ন ওয়েবসাইট

Image
আগামীকাল থেকে বন্ধ হচ্ছে পর্ন ওয়েবসাইট অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘৫ আগস্টের পর অনেক পর্নোগ্রাফির ওয়েবসাইট খোলা হয়েছিল। সেগুলো শুক্রবার (১৪) মার্চ থেকে বন্ধ করা হবে ।’  বৃহস্পতিবার (১৩ মার্চ) সচিবালয়ে এক সংবাদ সম্মেলন এ তথ্য জানান তিনি।  আইন উপদেষ্টা বলেন, ‘৫ আগস্টের পর দেশে অনেক পর্নোগ্রাফির ওয়েবসাইট চালু আছে ও চালু করা হয়েছে। সেগুলো আমাদের নজরে এসেছে। ফলে রাষ্ট্রের পক্ষ থেকে সেসব ওয়েবসাইট অচিরেই বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ এটার সঙ্গে ধর্ষণের সম্পর্ক রয়েছে।  তিনি আরও বলেন, ‘পর্নোগ্রাফির ওয়েবসাইট বন্ধে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। আশা করছি শুক্রবারের মধ্যে বন্ধ করে দেওয়া হবে।’ Countdown Timer 00:01

স্বামীর সহযোগিতায় স্ত্রীকে সংঘবদ্ধ ধ*র্ষণ

Image
স্বামীর সহযোগিতায় স্ত্রীকে সংঘবদ্ধ ধ*র্ষণ বান্দরবানের লামা উপজেলায় স্বামীর সহায়তায় স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার মিরিঞ্জায় অবস্থিত মিরিঞ্জা ভ্যালী ও মিরিঞ্জা ভ্যালী এগেইন এর জুমঘরে স্বামীর সহায়তায় স্ত্রীকে ছয়জন মিলে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভিকটিম নিজেই বাদী হয়ে লামা থানায় মামলা দায়ের করেছেন। বুধবার (১২ মার্চ) ধর্ষণের শিকার ওই নারীর দায়েরকৃত এজাহারের পর পুলিশ ওই নারীর স্বামী রুবেল (৩২) ও তার বন্ধু সাগর (৩০) কে গ্রেপ্তার করে। সূত্রে জানা গেছে, লামা উপজেলার মিরিঞ্জা পর্যটন এলাকায় অবস্থিত রিসোর্ট মিরিঞ্জা ভ্যালীর নাইট গার্ড লামা পৌরসভার মধুঝিরি এলাকার আবুল কাশেম (বোবা) এর ছেলে রুবেল (৩২) তার ২য় স্ত্রীকে নিয়ে গত শনিবার রিসোর্টে যায়। সেখানে ওই নারীকে ভয়-ভীতি দেখিয়ে চারদিন রেখে ছয়জনে মিলে পালাক্রমে ধর্ষণ করে। পরে মঙ্গলবার(১১ মার্চ) দুপুরে ধর্ষণের শিকার নারী রিসোর্ট থেকে পালিয়ে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা গ্রহণ করেন। প্রাথমিক চিকিৎসার পর ওই নারী থানায় গিয়ে পুলিশের কাছে পুরো ঘটনা বর্ণনা করে। এই ঘটনায় চারজনকে এজাহার নামীয় ও দুজনকে অজ্ঞাতনামা আসামি করে ধর্ষণের শ...

ধর্ষণের শিকার ভুক্তভোগীর পরিচয় প্রকাশ কি বেআইনি?

Image
ধর্ষণের শিকার ভুক্তভোগীর পরিচয় প্রকাশ কি বেআইনি? ধর্ষণের শিকার ভুক্তভোগীর নাম, ছবি ও পরিচয় প্রকাশ করা শুধু আইনগতভাবে অপরাধ নয়, বরং এটি একটি গুরুতর নৈতিক লঙ্ঘন। এটি তার ব্যক্তিগত নিরাপত্তা, মানসিক সুস্থতা ও সামাজিক মর্যাদার ওপর দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব ফেলে।  বাংলাদেশসহ অনেক দেশের আইন অনুসারে ধর্ষণ বা যৌন সহিংসতার শিকার ভুক্তভোগীর নাম ও পরিচয় প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ। বাংলাদেশ দণ্ডবিধি, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এবং ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-তে ভুক্তভোগীর গোপনীয়তা রক্ষার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১৪ ধারা অনুযায়ী, ধর্ষণের মামলার তদন্ত বা বিচার চলাকালীন ভুক্তভোগীর নাম বা পরিচয় প্রকাশ করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা গণমাধ্যমের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে।  ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম বা অনলাইন প্ল্যাটফর্মে ভুক্তভোগীর ছবি, নাম বা অন্যান্য তথ্য প্রকাশ করা হলে তা অপরাধ হিসেবে গণ্য হয়। আন্তর্জাতিকভাবে, জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত নীতিমালায় (বিশেষত CEDAW - Conven...

মেয়ে ধর্ষণের বিচার দেখার আগেই খুন হলেন বাবা

Image
মেয়ে ধর্ষণের বিচার দেখার আগেই খুন হলেন বাবা বরগুনায় গত ৪ মার্চ রাত ৮টার দিকে অপহরণের পর ধর্ষণের শিকার হয় ১১ বছরের মেয়ে। ধর্ষণের ঘটনায় বাদী হয়ে ৫ মার্চ বরগুনা সদর থানায় মামলা করেন তার বাবা (৩৫)। কিন্তু মেয়ের ধর্ষণের বিচার দেখার আগেই খুন হলেন তিনি। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে বরগুনা সদরের একটি পুকুরপাড়‑সংলগ্ন ঝোঁপ থেকে নির্যাতিত মেয়েটির বাবার মরদেহ উদ্ধার করে বরগুনা পুলিশ। পরে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে মরদেহটি পাঠায় পুলিশ।  ভুক্তভোগী পরিবারটি বরগুনা পৌরশহরের বাসিন্দা। নিহতের স্বজনেরা জানান, বাড়ি ফিরতে দেরি করায় ওই যুবকের মোবাইল ফোনে কল দিলে বাড়ির পেছনে পুকুর পাড়ে মোবাইলের আওয়াজ শুনতে পান তাঁরা। পরে সেখানে গিয়ে মরদেহ দেখতে পান। এ সময় মরদেহের পরনের কাপড় ছিল ভেজা, হাতে কামড়ের দাগ ও সারা শরীরে কাদা মাখা ছিল। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের স্ত্রী ইনডিপেনডেন্টকে বলেন, ‘রাতে আমাকে কল দিয়ে জানায় আসতে দেরি হবে। পরে রা...

dbdb

 hebe